1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

হাঁটতে পারছেন ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৩৮ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন কাদের চিকিৎসার অংশ হিসেবে সীমিত পর্যায়ে হাঁটা শুরু করেছেন বলে জানা গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী গণমাধ্যমকে ওবায়দুল কাদেরের চিকিৎসা সংক্রান্ত এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদের সকালে পরিবারের সদস্য, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ওবায়দুল কাদেরের সবশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ