1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সেনাপ্রধান কুয়েত যাচ্ছেন কাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৫২ Time View

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চার দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার কুয়েতে যাচ্ছেন।

আইএসপিআর জানায়, সফরকালে তিনি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী, ইন্টেরিয়র মিনিস্টার, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড ফোর্স কমান্ডার এবং কুয়েত ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়াও সেনাবাহিনী প্রধান কুয়েতে নিযুক্ত বাংলাদেশি কন্টিজেন্টসমূহ এবং কুয়েতের বেশ কিছু সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। তার এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিষয়গুলো আরো বেগবান হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে তিনি আগামী ১৫ মার্চ দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ