1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

তিউনিশিয়ায় ১১ শিশুর মৃত্যু; স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৫৭ Time View

তিউনিশিয়ার রাজধানী তিউনিসের একটি হাসপাতালে সদ্যোজাত ১১ শিশু মারা গেছে। এই ঘটনার জেরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দেররউফ শেরিফ পদত্যাগ করেছেন। তিউনিশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

তিউনিশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তথ্যপ্রমাণে জানা গেছে, সদ্যোজাত শিশুগুলো ৭-৮ মার্চ মারা গেছে। জীবাণু সংক্রমণের কারণে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে, তিউনিশিয়ার প্রধানমন্ত্রী ইউসেফ সাহেদ জানিয়েছেন, (ওই শিশু মৃত্যুর জেরে) সরকারচালিত ও সুবিধাপ্রাপ্ত হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল গুলোতে তদন্ত প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, আব্দেররউফ শেরিফ ৪ মাস আগে স্বাস্থ্যমন্ত্রীর পদে আসীন হন।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ