1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

৮৬ শতাংশ মানুষ টেস্ট ক্রিকেটের পক্ষে

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৫১ Time View

টি-টোয়েন্টির এই মারমার কাটকাটের যুগে সাদা পোশাকে পাঁচদিন ধরে ক্রিকেট ম্যাচ আয়োজনের আবেদন কমে গেছে বলে অনেকদিন ধরেই আলোচনা চলছে। যাতে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেট লিজেন্ড থেকে শুরু করে আইসিসির চেয়ারম্যান পর্যন্ত। কিছুদিন আগে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু এবার এমসিসি জানিয়েছে, ৮৬ শতাংশ দর্শকই টেস্ট ক্রিকেট দেখাই পছন্দ করে।

টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তার বিষয়ে ১০০ দেশের ১৩ হাজার সমর্থককে নিয়ে একটি সমীক্ষা পরিচালনা করেছিল এমসিসি। এই সমীক্ষায় দেখা গেছে, ৮৬ শতাংশ সমর্থকই বলেছেন, টেস্ট ক্রিকেটেই তাদের প্রথম পছন্দ। তারপর ওয়ানডে, টি-টোয়েন্টি এবং ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আছে তাদের পছন্দের তালিকায়। এমসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সমীক্ষায় জানা গেছে, টেস্টের প্রতি দর্শকদের আকর্ষণই সবচেয়ে বেশি। এব‌ং সেই আকর্ষণ কোনো নির্দিষ্ট গোষ্ঠী কিংবা কোনো বিশেষ বয়সসীমার মধ্যে আটকে নেই।’

তবে দর্শকরা নিজেদের কিছু চাহিদার কথাও তুলে ধরেছেন এই সমীক্ষায়। তাদের দাবি, টেস্ট ম্যাচে টিকিটের দাম কিছুটা কমাতে হবে। টিকিট যাতে সহজে দর্শকদের কাছে পৌঁছায়, সেটা নিশ্চিত করতে হবে। তাছাড়া অর্ধেক দিনের খেলা দেখার টিকিটের ব্যবস্থা করতে হবে, যাতে পরিবার নিয়ে মাঠে আসা যায়।

গত বছর আইসিসি এ রকমই একটা সমীক্ষা করেছিল। যেখানে দেখা গিয়েছিল, ক্রিকেট সমর্থকের সংখ্যা একশো কোটিরও বেশি। আর সমীক্ষায় অংশগ্রহণকারী ১৯ হাজার দর্শকের মধ্যে ৭০ শতাংশই টেস্ট ক্রিকেট দেখতে আগ্রহী। গত মাসে শশাঙ্ক মনোহর বলেছিলেন, পাঁচ দিন ধরে টেস্ট ক্রিকেট দেখার সময় এখন আর মানুষের নেই। টেস্ট ক্রিকেটেও শেষ হয়ে যাওয়ার পথে। কিন্তু এমসিসির এই সমীক্ষা পুরোপুরি ভিন্ন কথা বলছে।

এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটিতে রয়েছেন সৌরভ গাঙ্গুলী, ব্রেন্ডন ম্যাককালাম, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা এবং শেন ওয়ার্ন। এই কমিটি ২০২২ সালের কমনওয়েলথ গেমসে মেয়েদের টি-টোয়েন্টি প্রতিযোগিতা চালু করার ব্যাপারে পুরোপুরি সমর্থন দিয়েছে। বেঙ্গালুরুতে এমসিসি বৈঠকের পরে ওয়ার্ন বলেছেন, ‘দুটি দারুণ বিশ্বকাপের পর মেয়েদের ক্রিকেট নিয়ে এখন যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। এখন এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে মেয়েদের ক্রিকেটকে কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতায় নিয়ে আসা যায়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ