1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জঙ্গিদের ভাষাতে তাদের জবাব দেয়া হয়েছে : মোদি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৪৭ Time View

বিজেপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারে সেনাবাহিনীকে ব্যবহারের অভিযোগ করেছে ভারতের বিরোধী দলগুলো। তার মধ্যেই আবারো সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মুখ খুললেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদির দাবি, ২৬/১১ মুম্বাই হামলার সময়ও বিমান বাহিনী পাল্টা হামলার জন্য প্রস্তুত ছিল। তবে সেই সময় ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-২ সরকার। তারা সেনাবাহিনীকে পদক্ষেপ নিতে দেয়নি।

শনিবার গ্রেটার নয়ডার জনসভায় ভাষণ দিচ্ছিলেন মোদি। সেখানে ২৬/১১ মুম্বাই হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুম্বাই হামলার সময়ও আমাদের সেনাবাহিনী পাল্টা হামলার জন্য প্রস্তুত ছিল বলে রিপোর্ট পেয়েছি। কিন্তু এ ব্যাপারে নির্বিকার ছিল সরকার।

সেনাবাহিনীকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেওয়া হয়নি। মনমোহন সিং ও তার সরকারকে খোঁচা দিয়ে মোদি বলেন, এ রকম ঠুঁটো জগন্নাথ সরকার, নিদ্রামগ্ন চৌকিদার দিয়ে কি কাজ চলে?

২০১৬ সালে কাশ্মীরের উরিতে সেনা শিবিরে ঢুকে হামলা চালায় একদল জঙ্গি। তার জবাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় বাহিনী। সম্প্রতি পুলওয়ামা হামলার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, বালাকোট এবং চাকোটিতে অসামরিক অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী।

মোদির দাবি, হামলার পর আগের সরকারের মতো হাত গুটিয়ে বসে থাকেনি তার সরকার। বরং নতুন রীতি-নীতি মেনে কাজ করে চলেছে। সে কারণে জঙ্গিরা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই তাদের জবাব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ