1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

আবারও পরমাণু কার্যক্রম জোরদার করেছে উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৪৫ Time View

দীর্ঘবিরতির পর আবারও পরমাণু কার্যক্রম জোরদার করেছে উত্তর কোরিয়া। স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র পুনর্নির্মাণের পর ক্ষেপণাস্ত্র পরীক্ষার তৎপরতা শুরু করেছে দেশটি। শুক্রবার স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ কোরে মার্কিন গণমাধ্যম এ.পি.আর এ তথ্য জানিয়েছে। প্রতিশ্রুতি লঙ্ঘন করলে উত্তর কোরিয়াকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যেই, পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ নিশ্চিতে চীন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে বেইজিং।

বৃহস্পতিবার মার্কিন গবেষণা প্রতিষ্ঠান জানায়, সোহায়ে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের পুনর্নির্মাণ কাজ সম্পূর্ণ করেছে উত্তর কোরিয়া। একদিন পর মার্কিন গণমাধ্যম জানালো, সানুমডোং পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য তৎপরতা জোরদার করেছে দেশটি।

স্যাটেলাইটে পাওয়া ছবিতে দেখা যায়, রাজধানী পিয়ংইয়ংয়ের অদূরে অবস্থিত পরমাণু কেন্দ্রের বাইরে ভারী যানবাহনের আনাগোনা। যা থেকে সংশ্লিষ্টদের মনে হয়েছে, হয় ক্ষেপণাস্ত্র, না হয় স্যাটেলইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

প্রতিশ্রুতি লঙ্ঘন কোরে পরমাণু কার্যক্রম শুরু করলে, উত্তর কোরিয়াকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সময়ই সবকিছু বলে দেবে। আমরা অপেক্ষা করছি কী হয় তা দেখার জন্য। উত্তর কোরিয়া, কিম জং উন এবং আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান। আশা করি এ সম্পর্ক অটল থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ