1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

কাশ্মীরে হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য নজির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৩৯ Time View

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনী উপর জঙ্গি হামলা হয়েছিল যেখানে তার থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়লেন হিন্দু-মুসলিমরা। স্থানীয় মুসলিম ও কাশ্মীরি হিন্দু পণ্ডিতরা ৮০ বছরের পুরনো মন্দির পুনর্নির্মাণের জন্য কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করছেন।

পুলওয়ামার আখান গ্রামে অবস্থিত এই মন্দিরটির সংস্কারের কাজ বহুদিন থেকেই চলছিল। আত্মঘাতী সন্ত্রাসী হানায় ৪৪ জন ভারতীয় সিআরপিএফ জওয়ানকে হত্যা এবং তারপর থেকে একের পর এক হামলা ও পালটা হামলার ঘটনায় সাম্প্রতিক সময়ে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল তার জেরে বন্ধ ছিল মন্দির পুনর্নির্মাণের কাজ।

মহাশিবরাত্রির দিনে ওই মন্দিরে আগত প্রত্যেককে ঐতিহ্যবাহী কাশ্মীরি খেওয়া চা খাইয়ে কাজ শুরু করেন মুসলিমরা। ওই মন্দিরের পাশেই রয়েছে জামিয়া মসজিদ। পুনর্নির্মাণের কাজে জড়িত স্থানীয়রা বলেন, আজানের আহ্বানের সঙ্গে মন্দিরের ঘণ্টা শুনতে ভালোবাসেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ ইউনুস বলেন, ‘আমাদের আন্তরিক আকাঙ্ক্ষা ৩০ বছর আগে যেমন মন্দিরের ঘণ্টাধ্বনি ভেসে আসত একদিক থেকে, অন্যদিকে মসজিদ থেকে ভেসে আসত আজানের সুর, ঠিক তেমনটাই আবার ফিরে পেতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ