1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ভারতের বাজারে ‘মোদি শাড়ি’! চাঞ্চল্য জনমনে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৫২ Time View

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের সেন্ট্রাল মুম্বাই এলকার পানেরি ক্লোথ স্টোর নামের একটি দোকান থেকে ভারতীয় নাগরিক গোকাল তার স্ত্রীর জন্য একটি শাড়ি কিনেছেন। তবে এই শাড়ি অন্য সকলের ভালো নাও লাগতে পারে। কারণ এই শাড়িতে নরেন্দ্র মোদির চেহারা প্রিন্ট করা রয়েছে।

শাড়ি কেনার পর গোকাল ফরাসি সংবাদসংস্থা এএফপিকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেহারাযুক্ত এই শাড়িটি খুবই চমৎকার। আমার স্ত্রী এটা খুব পছন্দ করেন। আগামী মে মাসে ভারতের জাতীয় নির্বাচনের আগে এই দোকানের মোদির চেহারাযুক্ত শাড়ি খুব সাড়া ফেলেছে সাধারণের মধ্যে।

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে ওই নির্বাচনে লড়বেন ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদি।

প্রধান বিরোধী দল কংগ্রেসের হয়ে মোদির বিপক্ষে ওই নির্বাচনে লড়বেন রাহুল গান্ধী। এই সপ্তাহেই নির্বাচনের দিন তারিখ ঘোষণার কথা রয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীর চেহারাযুক্ত শাড়ি ও মুখোশ পরিধান করা ভারতীয় রাজনীতিতে খুব পরিচিত একটি বিষয়। নরেন্দ্র মোদির ছবিযুক্ত শাড়ি এরইমধ্যে বাজারে আসলেও রাহুল গান্ধীর ছবিযুক্ত শাড়ি বাজারে এখনও চোখে পড়েনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ