1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

দীপিকা পাড়ুকনকে বৌ বানিয়ে ফেলেছি, এটাই তো অ্যাচিভমেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৮২ Time View

চিরকালই তিনি মজার মানুষ। কোনও সাক্ষাৎকারই হোক পা পাবলিক প্লেস, নিজের প্রেম নিয়ে অকপট রণবীর সিং। স্ত্রী দীপিকা পাড়ুকোনের প্রশংসায় তো বরাবরই পঞ্চমুখ অভিনেতা। এবার প্রশ্ন, সুন্দরী বৌ নিয়ে আজকাল কি ইনসিকিওর হয়ে পড়ছেন রণবীর। হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন? এমন একাধিক প্রশ্ন এসেছে তাঁর কাছে। তবে সেসব প্রশ্নেরও যোগ্য জবাব দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির ছিলেন দীপ-বীর। সেখানেই বিভিন্ন প্রশ্ন ধেয়ে আসতে শুরু করেছে তাঁর দিকে। আর স্বভাববসত বেশ মজা করেই উত্তর দিলেন তিনি। বললেন আমাকে দেখেও কি ইনসিকিওর মনে হয়? সত্যিই? পাশাপাশি সাফ জানালেন, আমি একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি না। আমি যেমন, তেমন ভাবেই ভীষণ ভাল আছি। জানি, ওঁকে (দীপিকা) আমি যতটা ভালবাসি অন্য কেউ সেটা পারবে না। কাজেই সব একদম ঠিক আছে।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর অভিনিত ছবি গুল্লিবয়, আর সেই ছবির একটি উক্তি টেনে তিনি বলেন, অ্যাচিভমেন্টটা হলো, এখন প্রেমিকা থেকে ও আমার স্ত্রী। দীপিকা পাড়ুকোনকে বৌ বানিয়ে ফেলেছি। এটাই তো অ্যাচিভমেন্ট। বলার অপেক্ষা রাখে না এদিন তিনি এও বোঝালেন কতটা আত্মবিশ্বাস তাঁর। এমন কী দীপিকার প্রাক্তন রণবীর কাপুরকে নিয়েও একেবারেই চিন্তিত নন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ