1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

দেশে বাজারে সাশ্রয়ী দামে নতুন স্মার্টফোন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৪৩ Time View

দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের নতুন আরেকটি স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন, যার মডেল ‘প্রিমো জিএইটআই’। এতে বড় পর্দার ফুল-ভিউ ডিসপ্লে, ক্যামেরাসহ বিভিন্ন ফিচার রয়েছে। ফোনটির দাম ৬ হাজার ৩৯৯ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, কম বাজেটের মধ্যে এসেছে ‘প্রিমো জিএইটিই’ সেরা স্মার্টফোন। ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর এবং ২ গিগাবাইট ডিডিআর ৩ র‍্যামের ফোনটিতে ১৬ গিগাবাইট স্টোরেজ সুবিধা রয়েছে। ৫.৩৪ ইঞ্চির এফডব্লিউভিজিএ প্লাস আইপিএস ডিসপ্লের ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা। সামনে রয়েছে বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির ব্যাটারি ২২৫০ মিলিঅ্যাম্পিয়ার। থ্রি-জি সমর্থিত ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওয়ালটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ