1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ইমরান খানের ফোন ধরেননি মোদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৪৮ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে বুধবার রাতে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু মোদি কথা বলতে রাজি না হওয়ায় ইমরান কথা বলতে পারেননি।

বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ইমরান নিজেই এ তথ্য জানান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইমরান খান জাতীয় সংসদে বলেন, ‘আমি বুধবার রাতে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম । তাঁকে বলতে চেয়েছিলাম আমরা কোনো ধরনের অস্থিরতা চাই না।’

একই অধিবেশনে ইমরান জানান, শুক্রবার আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেবে পাকিস্তান।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারির জঙ্গি হামলায় অন্তত ৪৪ জন ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ান সহ মোট ৪৯ জন ভারতীয় নাগরিক নিহত হয়।

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে বলে ভারতের দাবি। এর জবাব দিতেই গত মঙ্গলবার ভোরে পাকিস্তানের ভেতরে ঢুকে অভিযান চালায় ভারত। ভারতের ভাষ্য অনুযায়ী ওই অভিযানে ২০০-৩০০ জঙ্গি নিহত হয়।

মঙ্গলবার দিনের প্রথম দিক থেকে বুধবার পর্যন্ত দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি গোলা বর্ষণ ও বিমান হামলার ঘটনা ঘটে। এতে পরস্পরের দাবি অনুযায়ী ভারতের দুটি ও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর মধ্যে অভিনন্দন নামে একজন ভারতীয় পাইলট পাকিস্তানে আটক হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ