1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৪৪ Time View

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক। দ্বি-পাক্ষিক এই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি উঠে আসে রোহিঙ্গা বিষয়টি।

গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে দীর্ঘমেয়াদি রোহিঙ্গা সমস্যার বিষয়ে মহাসচিব উদ্বেগ প্রকাশের পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয়দানের ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদারতা ও মানবিকতা দেখিয়েছে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেন। এছাড়াও বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ অব্যাহতভাবে যে আর্থ-সামাজিক অগ্রগতি সাধন করে চলেছে তারও প্রশংসা করেন গুতেরেজ।

রোহিঙ্গা সমস্যার সমাধানে মহাসচিবের প্রয়াসকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব। আসছে সেপ্টেম্বরে জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের ফলপ্রসূ অশংগ্রহণের বিষয়ে পররাষ্ট্র সচিব তাঁকে অবহিত করেন। মহাসচিবের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথাও জানান পররাষ্ট্র সচিব শহিদুল হক।

এদিকে আজ সকালে আইওএম এর অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংলাপে পররাষ্ট্র সচিব “যুব অভিবাসীদের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় উদ্ভাবনী পন্থা এবং অংশীজনদের ভূমিকা” বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন। এ সভায় অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ, নিয়মতান্ত্রিক ও নিয়মিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপের কথা তিনি অভিবাসন প্রত্যাশী যুবদের সামনে তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ