1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

হিন্দি ছবিতে গাইবেন আসিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৮৬ Time View

আসিফ আকবরের ভক্তরা শুধু বাংলাদেশে নয়, এখন পশ্চিমবঙ্গ, আসামসহ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যেও রয়েছে। সেই ভক্তদের প্রত্যাশা পূরণ করতে ভারতের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্রিবস মিউজিক আসিফকে নিয়ে নিয়মিত কাজ শুরু করেছে। এই প্রতিষ্ঠানের হয়ে ২৫ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে আসিফের প্রথম গান ‘অভিনয়’। এবার জানা গেল নতুন খবর। প্রতিষ্ঠানটি প্রযোজনা করছে একটি হিন্দি ছবি। আর ‘হাঞ্চ’ নামের সেই ছবিতে প্লেব্যাক করবেন আসিফ। নিশ্চিত করেছেন সংগীত পরিচালক শ্রী প্রীতম। বলেন, ‘হিন্দি গানটির কথা ও সুর আমার। এর মধ্যে আসিফ ভাইকে শুনিয়েছি। তিনি খুব পছন্দ করেছেন। শিগগিরই কণ্ঠও দেবেন। ছবিটি এ বছরের শেষের দিকে মুক্তি পাবে।’

প্রিবসের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, ‘বেশ আগে থেকেই আসিফের গান শুনি। তিনি ভারতেও সমান জনপ্রিয়। তাঁর কণ্ঠটা অন্য রকম। খুব পাওয়ারফুল। এই কণ্ঠটাই আমাদের ছবিতে দরকার। আশা করছি, জেমসের পর আসিফও হিন্দি গানে ভারত মাতাবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ