1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রশংসায় ভাসছেন ইমরান খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৫ Time View

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট উইং কমাণ্ডার অভি নন্দনকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। আগামীকাল শুক্রবার তাকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ কারণে ইমরান খানের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। এমনকি ভারতীয়রাও ইমরানের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।

ইমরান খানের ওই ঘোষণার পর ভারতজুড়ে স্বস্তি নেমে এসেছে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন।

অমরিন্দর সিং বলেছেন, আমি খুবই খুশি; আমরা দাবি করছি যথাশীঘ্রই তাকে (পাইলট) মুক্তি দেয়া হবে। আমি মনে করি এটি ইমরান খানের একটি ভালো উদ্যোগ।

ইমরান খানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানিরাও।

এক টুইট বার্তায় পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক মাজহার আব্বাস বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের এ সিদ্ধান্ত একটি শুভ বার্তা বয়ে আনবে।

ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এক টুইটবার্তায় ইমরান খানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

এদিকে বিশ্লেষকরা বলছেন, ঘুড়ির নাটাই রয়েছে পাকিস্তানের হাতেই। তবে বেশ হিসাব-নিকাষ করে এগোচ্ছেন ইমরান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ