1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

জাপানের জনপ্রিয় কার্টুন বাংলাদেশে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮৭ Time View

জাপানের জনপ্রিয় কার্টুন সিরিজ ‘ছিবি মারুকো চান’ এবার দেখা যাবে দেশের টেলিভিশনে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বেসরকারি চ্যানেল এনটিভিতে বাংলায় প্রচার শুরু হয়েছে কার্টুনটির। ঢাকাস্থ জাপানের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

জাপানি টিভি অ্যানিমেশন সিরিজ হিসেবে ‘ছিবি মারুকো চান’ খুবই জনপ্রিয়। যা সাকুরা মমকো’র একটি আত্মজৈবনিক রম্যরচনা অবলম্বনে নির্মিত।

১৯৯০ সালের পর থেকে এ কার্টুন সিরিজটি শিশুদের কাছে সবসময় জনপ্রিয় হয়ে আসছে আর এই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এটি সম্প্রচারিত হচ্ছে।

এই ধারাবাহিকের কাহিনী আবর্তিত হয়েছে জাপানের একটি শহরতলির মারুকো নামে পরিচিত মোমোকো সাকুরার পরিবার আর স্কুলের বন্ধুদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ গল্প নিয়ে।

প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই কার্টুন সিরিজটি দেখা যাবে। মোট ৪৮টি পর্ব নিয়ে এটি নির্মিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ