1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

অবৈধ দখলকারীকে প্রশ্রয় দেওয়া হবে না: সাঈদ খোকন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬১ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, জনগণের পথচলার সুন্দর পরিবেশ না হওয়া পর্যন্ত হকার উচ্ছেদ কার্যক্রম চলতে থাকবে। তিনি বলেছেন, অবৈধ দখলকারীকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।

আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, রমজান মাসে মানবিক কারণে তাদের রাস্তায় ফুটপাতে বসার সুযোগ দেওয়া হয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা আর ফুটপাত ছাড়ছিল না। তাদের উচ্ছেদের মাধ্যেমে আমরা রাস্তা চলাচল নিরপদ ও নির্বিঘ্ন করতে চাই।

তিনি বলেন, পুরান ঢাকায় সেসব বাড়িতে-কারখানায় ঝূঁকিপূর্ণ ক্যামিকেল পাওয়া যাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব ক্যামিকেল অপসারণের লক্ষ্যে আগামীকাল থেকে আমাদের অভিযান শুরু হচ্ছে।

সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহম্মাদ ফেরদৌস খান, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অধ্যাপক ডা. অরুপ রতন চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামালসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলরগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ