1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

‘ভারত-পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি খুবই বিপজ্জনক’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৬ Time View

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনায় গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশ দুটির মধ্যে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা অত্যন্ত বিপদজনক বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। দুদেশের চলমান দ্বন্দ্ব নিরসনেরও আহ্বান জানান তিনি।

শুক্রবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চরম ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে দেশ দুটির মধ্যে অনেক ধরনের সমস্যা বিরাজ করছে বলেও জানান ট্রাম্প।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সি.আর.পি.এফের গাড়িবহরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভারতীয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তত ৪৪ সদস্য নিহত হয়। পরে হামলার দায় স্বীকার করে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদ। ওই হামলার জন্য ভারত শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করলেও তা অস্বীকার করে আসছে ইসলামাবাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ