1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

৩ বছরে বিদ্যুতের উৎপাদন এবং চাহিদা বেড়েছে: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১২
  • ১৩২ Time View

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকারের গত তিন বছরে বিদ্যুতের উৎপাদন বাড়ালেও একই সঙ্গে বিদ্যুতের চাহিদাও বেড়েছে অনেক। ফলে ৩ বছর আগেও বিদ্যুতের যে সঙ্কট ছিল এখনো এর তেমন পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে ‘আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (সাউথ)’ নির্মাণে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।

উল্লেখ্য, এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। এ নিয়ে সরকার এ পর্যন্ত ৫৩টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি স্বাক্ষর করলো।

অর্থমন্ত্রী বলেন, আগামী তিন-চার বছরে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আরো ১১শ’ মেগাওয়াট নতুন বিদ্যুৎ যোগ হবে।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নূরুল আলম এবং কনসোর্টিয়াম অব ইন্ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল এবি (সুইডেন) এবং টি এসকে ইলেক্ট্রনিকা ইলেক্ট্রিসাইডেড এসএ (স্পেন)-এর পক্ষে যথাক্রমে কান্ট্রি ম্যানেজার অ্যান্টিনিও অ্যান্টিলো এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যালফোনসো টারগেটা স্বাক্ষর করেন।

বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এএসএম আলমগীর কবীর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম জানান, ২ হাজার ৫৫৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে গ্যাসভিত্তিক এ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। কেন্দ্রটি নির্মাণে ৪টি বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ দশমিক ৩ শতাংশ সুদে ১০ বছর মেয়াদে এ ঋণ পরিশোধ করা হবে।

আগামী ২০১৫ সাল নাগাদ এটি উৎপাদনে যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ