1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

প্রিন্স সালমানকে নিয়ে নিজেই গাড়ি চালালেন ইমরান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৫ Time View

দু’দিনের সফরে বর্তমানে পাকিস্তানের রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি গতকাল রবিবার পাকিস্তান পৌঁছেছেন। সে সময় সৌদি প্রিন্সকে বহনকারী গাড়িটি নিজে চালিয়ে নিয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বিমানবন্দরে যুবরাজ সালমানকে অভ্যর্থনা জানিয়েছেন ইমরান খান। তাকে লাল গালিচা সংবর্ধনা ও গান স্যালুট দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছানোর পরে গার্ড অব অনার দিয়ে তাকে সম্মানিত করা হয়। সৌদি ক্রাউন প্রিন্সের এই সফরকে ঘিরে ইসলামাবাদজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

পাকিস্তানে সৌদি যুবরাজের সফর উপলক্ষে সোমবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। প্রিন্স সালমানের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রভাবশালী ব্যবসায়ী এবং গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী। ইতোমধ্যে দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ