1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পরীমনির এনগেজমেন্ট সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮২ Time View

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির বাগদান সম্পন্ন হয়েছে। পাত্র তামিম হাসান। তিনি পেশায় সাংবাদিক। গতকাল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এই শুভ কাজ সম্পন্ন করেছেন তারা। পরীমনির অনামিকায় শোভা পাচ্ছে আঙটি।

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে তাদের মধ্যে সম্পর্কের শুরু। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এসে সম্পর্কের ভিত্তি তৈরি হলো। বাগদানের জন্য ভালোবাসার দিনটিকে নির্বাচন করেন পরীমনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয় বলে জানান পরীমিনি।

বিয়ে কবে করতে যাচ্ছেন, এমন প্রশ্নে পরীমনি বলেন, ‘কোনো এক ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে।’

পরীমনি আরো জানান, ‘দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বাগদান হয়। এখনো অনেকগুলো প্রোগ্রাম বাকি রয়েছে। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই। বিয়ের জন্য আমার আর একটু পরিপক্কতা লাগবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ