1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

সৌদি যুবরাজের বিরুদ্ধে পাকিস্তানে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৩ Time View

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন পাকিস্তান সফরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে পাকিস্তানিরা। যুবরাজ সালমান আগামীকাল পাকিস্তান সফরে আসবেন বলে কথা রয়েছে। যুবরাজকে পাকিস্তানে ঢুকতে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাওয়ালপিন্ডিতে শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা বিক্ষোভ করেন।

বিক্ষোভাকারীদের দাবি, সৌদি যুবরাজ সালমান হলেন মানুষ হত্যাকারী। ইয়েমেনসহ বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ হত্যার পেছনে তার হাত রয়েছে। শুক্রবারের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মী এবং রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন।

গত রবিবার রাজধানী ইসলামাবাদে অবস্থিত দেশটির জাতীয় প্রেস ক্লাবের সামনে সৌদি যুবরাজের সফরের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন অসংখ্য মানুষ। তারা বলেছেন, নরঘাতক মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না। উল্লেখ্য, সৌদি জোটের নেতৃত্বে প্রতিদিন ইয়েমেনে মানুষ নিহত হচ্ছে।

যুবরাজের সফর উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই দুই শহরে এক হাজারের বেশি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে শহর দুটির গুরুত্বপূর্ণ সব সড়কে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আগামীকাল রাওয়ালপিন্ডির নুর খান বিমান ঘাঁটিতে যুবরাজকে বহনকারী বিমান অবতরণ করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। পাকিস্তানে দু’দিন অবস্থানের পর সেখান থেকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার কথা রয়েছে যুবরাজ সালমানের। এরপর ভারতেও আসবেন সৌদি যুবরাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ