1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী? জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোটগ্রহণ ২৪ মার্চ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭৭ Time View

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দেশের ১২৭টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

যে উপজেলায় ভোট হবে :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল ও শিবগঞ্জ; রংপুরের সদর ও মিঠাপুকুর। চুয়াডাঙ্গার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর; মাগুরার সদর, শ্রীপুর, শালিখা ও মোহাম্মদপুর; নড়াইলের সদর, কালিয়া ও লোহাগড়া; সাতক্ষীরার সদর, আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ, কলারোয়া, তালা ও দেবহাটা; কুষ্টিয়ার সদর, ভেড়ামারা, কুমারখালী, মিরপুর, খোকসা ও দৌলতপুর; মেহেরপুরের সদর, মুজিবনগর ও গাংনী; ঝিনাইদহের সদর, শৈলকুপা, হরিণাকুণ্ডু ও কালীগঞ্জ।

বরিশালের সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদি ও হিজলা; ঝালকাঠির সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া; ভোলার বোরহানউদ্দিন।

শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবর্দী ও ঝিনাইগাতী; মাদারীপুরের শিবচর, কালকিনি ও রাজৈর; শরিয়তপুরের সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট; গোপালগঞ্জের সদর, কোটালিপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মকসুদপুর; রাজবাড়ীর সদর, গোয়ালন্দ, পাংশা ও বালিয়াকান্দি; মানিকগঞ্জের সদর, দৌলতপুর, ঘিওর, শিবালয়, সিঙ্গাইর, হরিরামপুর ও সাটুরিয়া।

গাজীপুরের কাপাসিয়া, কালিয়াকৈর, শ্রীপুর ও কালিগঞ্জ; নরসিংদীর সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা; কিশোরগঞ্জের সদর, হোসেনপুর, কটিয়াদী, পাকুন্দিয়া, তাড়াইল, করিমগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব।

চাঁদপুরের সদর, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাজিগঞ্জ ও শাহরাস্তি; লক্ষ্মীপুরের সদর, রামগঞ্জ, রায়পুর, কমলনগর ও রামগতি; চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, লোহাগাড়া ও বাঁশখালী; কক্সবাজারের সদর, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ