1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

রুনা লায়লার বাসায় ‘বড় ভক্ত’ ভারতের গুলজার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭৩ Time View

ভারতের প্রখ্যাত গীতিকার, কবি ও চলচ্চিত্র পরিচালক গুলজার। ২০১৬ সালের মার্চে ঢাকায় আসেন একটি অনুষ্ঠানে অংশ নিতে। আমন্ত্রিত হয়ে তখন রুনা লায়লার বাসায় যান গুলজার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর নিজের লেখা বই উপহার দেন রুনাকে। ৭ ফেব্রুয়ারি রাতে একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে রুনা লেখেন, ‘গুলজার সাহেবের সুন্দর চিন্তা ও বক্তব্যে আমি সম্মানিত।’

ভিডিওতে রুনাকে নিয়ে গুলজার বলেন, ‘পরিণত বয়সে আমি যখন আপনার গান শুনতাম আপনি তখন ছোট। এখন আমার বয়স হয়েছে, কিন্তু সেই যৌবনেই আটকে আছেন আপনি। আপনার কণ্ঠ যেন দিন দিন আরো রূপ-যৌবন লাভ করছে। আপনার অসাধারণ কণ্ঠ সেই সময় থেকেই আমার সঙ্গী। আপনি যখন মাথা দুলিয়ে গাইতেন, খুব সুন্দর দেখাত। সেই সময়ের কথাগুলো আজও আমার মনে আছে। তখন থেকে আজ পর্যন্ত আপনি আমার হৃদয়ে আছেন, স্মৃতিতে আছেন, আছেন নয়নজুড়ে। আমি আপনার অনেক বড় ভক্ত, একজন শুভাকাঙ্ক্ষীও।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ