1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

তিস্তা চুক্তির ব্যাপারে আমরা আশাবাদী: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৪ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তিস্তা চুক্তির ব্যাপারে আমরা আশাবাদী। আশা করি খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা অতীতে নানা বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে পেরেছি। অনেক বড় বড় সমাধান হয়েছে। আশা করি বাকিগুলোও সমাধান হবে।

আজ শনিবার ভারত সফর শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখাইনে সেফ জোন গঠনের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবে সাধুবাদ জানিয়েছে ভারত। দেশটির সরকার এ বিষয়টি নিয়ে কাজ করবে বলে ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক হয়েছে। সে সব বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন-জেসিসি বৈঠকে যোগ দিতে গত বুধবার তিনি দিল্লি সফরে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ