1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

কাল মুক্তি পাচ্ছে বাপ্পী-মিমের ‘দাগ হৃদয়ে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৯৩ Time View

আগামীকাল শুক্রবার ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তারেক শিকদার পরিচালিত ‘দাগ হৃদয়ে’। এই ছবির মাধ্যমে নতুন বছরে প্রথম বড়পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। বাপ্পীর বিপরীতে ‘দাগ হৃদয়ে’। ছবিতে অভিনয় করেছেন নায়িকা বিদ্যা সিনহা মিম।

ছবি প্রসঙ্গে বাপ্পী বলেন, সিলেটের বর্ডার এলাকায় বেশ কিছু সুন্দর লোকেশন আছে, যেখানে সাধারণত পর্যটকদের যাওয়া হয় না। কারণ, সেখানে পায়ে হেঁটে, রিকশায় কিংবা নৌকায় করে যেতে হয়। এমনও হয়েছে, কিছু লোকেশনে পৌঁছাতে আমাদের সকাল, দুপুর পার হয়ে বিকেল হয়েছিল। কিন্তু পৌঁছানোর পর সুন্দর জায়গা দেখে মন জুড়িয়ে গিয়েছিল। দর্শক মনোমুগ্ধকর লোকেশন দেখতে পাবেন। দর্শকদের অনুরোধ করব, হলে এসে ছবিটি দেখতে। তা হলে নতুন নতুন চলচ্চিত্রে অভিনয় করতে আমরা উৎসাহী হব।

ছবিটির কাহিনী লিখেছেন কামাল আহমেদ। সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। এর আগে বাপ্পী-মিমকে সুইটহার্ট, আমি তোমার হতে চাই, দুলাভাই জিন্দাবাদ ছবিতে জুটি হিসেবে দেখা গেছে। ত্রিভুজ প্রেমের এই ছবিতে আরো দেখা যাবে চিএনায়িকা আঁচল আঁখিকে।আঁচল দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে পর্দায় দর্শকের সামনে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ