1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

হেলিকপ্টার ছেড়ে সড়ক পথে পুরুলিয়া গেলেন যোগি আদিত্যনাথ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৪ Time View

এর আগে দু’টি সভা বাতিল হয়ে গেছে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের। তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকার তার হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি।

পরে ফোনের মাধ্যমে সেই সভা গত ২ ফেব্রুয়ারি করেন যোগি। ওই দিন উত্তরবঙ্গের বালুরঘাট ও রায়গঞ্জে সভা করার কথা ছিল যোগি আদিত্যনাথের।

২ ফেব্রুয়ারির পর আবার ৫ ফেব্রুয়ারি। মঙ্গলবার পুরুলিয়ায় সভা ছিল তার। সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু শেষাবধি সভার অনুমতি পান যোগি।

মঙ্গলবার সকাল থেকেই যোগির সভাকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করে। জল্পনা চলছিল, যোগি কি আদৌ সভা করতে পারবেন, নাকি উত্তরবঙ্গের মতো এবারও তাকে খালি হাতেই ফিরে যেতে হবে?

সভাকে কেন্দ্র করে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল সকাল থেকেই। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ছাড়পত্র মেলে। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, সভা করার জন্য প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ ছিল। তবে বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে।

উত্তরবঙ্গের ঘটনার কথা মাথায় রেখে এবার আর হেলিকপ্টারে নয়, সড়কপথেই ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া যান যোগি। মঙ্গলবার তিনি বোকারোতে নামেন হেলিকপ্টারে। সেখান থেকে সভায় যান তিনি।

সকালেই যোগি টুইট করে বলেন, এটা খুব দুঃখের বিষয় যে গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি, আমাদের বাংলা, মমতা ব্যানার্জির সরকারের অরাজকতার শিকার। এই সরকারের হাত থেকে বাংলাকে মুক্ত করতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে। আর সেই আন্দোলনের সূচনা করতেই পুরুলিয়া যাচ্ছেন বলে দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ