1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আয়ারল্যান্ড সফরে বিসিবি সভাপতির না!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ১৩৭ Time View

জাতীয় দলের আন্তর্জাতিক ফাঁকা সূচিতে খেলার জন্য আয়ারল্যান্ডের দারস্থ হয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের আহ্বানে সাড়া দিয়ে আইরিশ ক্রিকেট বোর্ডও বাংলাদেশের সঙ্গে খেলতে রাজি হয়। খেলার সূচিও চূড়ান্ত হয়ে গেছে। সব কিছু হয়ে যাওয়ার পর আয়ারল্যান্ড সফর নিয়ে আপত্তি তুলেছেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল। পরিচালকরা এই সফরে রাজি থাকলেও সভাপতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে গিয়ে খেলার ঝুঁকি নিতে রাজি নন।

বিসিবি সভাপতির ভয়, আয়ারল্যান্ডের কন্ডিশনে খেলতে গিয়ে হেরে গেলে ক্রিকেটাররা মানসিক ভাবে ভেঙ্গে পড়বেন। যার নেতিবাচক প্রভাব পড়তে পারে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। যদিও সভাপতির এমন হালকা যুক্তি মেনে নিতে পারছেন না পরিচালকরা।

নির্ভরযোগ্য সূত্র জানায়, ১৪ মে রাতে হোটেল সোনারগাঁও’য়ের এক বৈঠকে বিসিবি সভাপতির সঙ্গে এনিয়ে পরিচালকরা উত্তপ্ত বাক্য বিনিময়ও করেন। এরপরেও মোস্তফা কামাল নিজের সিদ্ধান্তে অনড় থেকে মঙ্গলবার জিম্বাবুয়ে এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে টি-টোয়েন্টি খেলার অনুমোদন দিয়েছেন।

অথচ বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার জন্য আইরিশ ক্রিকেট বোর্ড আইসিসি থেকে অনুদান পর্যন্ত নিয়েছে। অর্থ পাওয়ার পর ২০ থেকে ২৪ জুলাই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ পাকাপাকি করে আয়ারল্যান্ড। বাংলাদেশ দলের জন্য একটি প্রস্তুতি ম্যাচেরও ব্যবস্থা রেখেছে তারা। ওই সফরে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষেও একটি করে ওয়ানডেও খেলার পরিকল্পনা রয়েছে। পরিচালকদের অনেকে মনে করছেন, সব ঠিক হয়ে যাওয়ার পর সফর বাতিল হলে বিসিবি’র ওপর বিরূপ ধারণা জন্মাবে আয়ারল্যান্ড ক্রিকেট কর্মকর্তাদের। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনুরোধ করা হলে তারা ভালো ভাবে নাও নিতে পারে। এবিষয়ে প্রতিক্রিয়ার জন্য মোস্তফা কামালের মোবাইলফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

অবশ্য বিসিবি থেকে আইরিশ ক্রিকেট বোর্ডকে বিকল্প প্রস্তাব দেওয়া হতে পারে। আয়ারল্যান্ড ক্রিকেট দলকে বাংলাদেশে এসে খেলার জন্য অনুরোধ করতে পারে। আইরিশ ক্রিকেট বোর্ড এতে রাজি হলে ল্যাটা চুকে যায়। তা না হলে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে না করে দিতে পারে বিসিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ