1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

কাকে বিয়ে করছেন হৃত্বিক রোশন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৫ Time View

আবার কি বিয়ে করছেন হৃত্বিক রোশন? কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন বলিউডের ‘গ্রিক গড’? বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জনই শুরু হয়েছে বলিউডের আনচে কানাচে। কিন্তু, কাকে আবার বিয়ে করছেন বলিউড অভিনেতা হৃত্বিক?

শোনা যাচ্ছিল, প্রাক্তন স্ত্রী সুজান খান-কে আবার বিয়ে করছেন হৃত্বিক। প্রাক্তন স্ত্রীর সঙ্গেই আবার গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড অভিনেতা। কিন্তু, সত্যিই কি প্রাক্তন স্ত্রী-র সঙ্গে আবার ঘর বাঁধবেন অভিনেতা? বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন ছড়ানোর পর এবার সামনে এল আসল সত্যি।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুজান খানের সঙ্গে আবার নতুন করে ছাদনাতলায় যাওয়ার এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই হৃত্বিক রোশনের। দ্বিতীয়বার তাঁরা বিয়ে করছেন না বলে খবর। হৃত্বিকের ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী, হৃত্বিক এবং সুজান দু’জনেই ‘হ্যাপিলি সিঙ্গল’ বর্তমানে। তাই এখন নতুন করে গাঁটছড়া বাঁধার এই মুহূর্তে তাঁদের কোনও পরিকল্পনা নেই। কিন্তু, দুই ছেলে রেহান, রিদানের স্বার্থে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। এমনকী, দুই ছেলেকে সঙ্গে নিয়ে কখনও লন্ডন আবার কখনও সুইতজারল্যান্ডেও ঘুরতে যাচ্ছে হৃত্বিক রোশন এবং সুজান খান।

সম্প্রতি দুই ছেলেকে নিয়ে লন্ডনেও ঘুরতে যান হৃত্বিক রোশন এবং সুজান খান। যে ছবি প্রকাশ্যে আসতেই জোর গুঞ্জন শুরু হয়। এদিকে, কঙ্গনা রানাওয়াতের সঙ্গে হৃত্বিক রোশনের সম্পর্ক নিয়ে যখন তা থানা, পুলিস পর্যন্ত গড়ায়, সেই সময় প্রাক্তনের পাশে এসে দাঁড়ান সুজান খান। হৃত্বিকের বিরুদ্ধে কঙ্গনা যে অভিযোগ করছেন, তা সঠিক নয় বলেও দাবি করেন সুজান।

অন্যদিকে অর্জুন রামপালের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি হৃত্বিকের সঙ্গে সুজানের বিচ্ছেদ হয়ে যায়। হৃত্বিকের সঙ্গে বিয়ের পরও নাকি ছোটবেলার বন্ধু অর্জুনকে ভুলতে পারেননি সুজান। সেই কারণেই বলিউড অভিনেতার সঙ্গে তাঁর স্ত্রী-র ওই সময় বিচ্ছেদ হয়ে যায় বলে খবর পাওয়া যায়। যদিও, সুজান কিংবা অর্জুন, দু’জনেই বিষয়টিকে অস্বীকার করেন।

হৃত্বিক রোশন এবং সুজান খানের বিচ্ছেদের পর অর্জুন রামপালের সঙ্গেও তাঁর স্ত্রী মেহর জেসিয়ার সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। অর্জুন এবং মেহরও বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন বলে খবর। কিন্তু, কী কারণে অর্জুন রামপালের সঙ্গে ১২ বছরের বিয়ে ভেঙে বেরিয়ে যেতে চান মেহর, সে বিষয়ে পরিস্কার করে কিছুই জানাননি বলিউডের এই তারকা জুটি। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ