1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

শেষ হলো প্রিন্স সালমানের দুর্নীতিবিরোধী অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯
  • ৪৯ Time View

শেষ হলো সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শুরু করা দুর্নীতিবিরোধী অভিযান। আর এক বছরেরও বেশি সময় ধরে পরিচালিত এ অভিযানে জরিমানা হিসেবে ১০ হাজার কোটি ডলারেরও বেশি সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এর মধ্যে নগদ অর্থ ও সম্পত্তি রয়েছে। বিবিসি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সৌদি কর্তৃপক্ষ জানায়, দুর্নীতিবিরোধী অভিযান শেষ হয়েছে। ২০১৭ সালের শেষ দিকে এ অভিযান শুরু করেন কাউন প্রিন্স। এ সময় দেশটির কয়েক শ প্রিন্স, ধনকুবের ও শীর্ষ ব্যবসায়ীদের ধরপাকড় করা হয়। ধৃতদের মধ্যে আনীত অভিযোগ স্বীকার করেন ৮৭ জন। তাদের সঙ্গে ফয়সালার মাধ্যমে সমস্যা মেটানো হয়েছে। ফয়সালায় রাজি হননি অন্য ৮ জন। পরে তাদের সরকারি কৌঁসুলির জিম্মায় দেওয়া হয়। আর অভিযোগ সাব্যস্ত না হওয়ায় অপর ৫৬টি মামলার নিষ্পত্তি এখনো বাকি আছে।

অভিজাতদের বিরুদ্ধে মূলত অভিযান শুরু হয়। ব্যাপক ধরপাকড় করা হয়। দুইশরও বেশি প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীকে আটক করা হয়। এদের অনেককে রাজধানী রিয়াদের বিভিন্ন হোটেলে বন্দি করে রাখা হয়। এসব হোটেলের মধ্যে পাঁচ তারকা রিজ-কার্লটন হোটেলেও ছিল।

এ ঘটনায় আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসে প্রিন্স সালমান। তবে অভিযান চলাকালীন গত বছরের ২ অক্টোবর তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে খ্যাতিমান সৌদি সাংবাদিক জামাল খাশুগজি খুন হন। এর ঘটনায় ব্যাপক চাপের মধ্যে পড়েন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ