1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর জার্মানি ও ইউএই সফর ১৪-১৯ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯
  • ৫৩ Time View

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও দ্বিপক্ষীয় সম্মেলনে অংশ নিতে তিনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি সফর করবেন। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার এটিই হতে যাচ্ছে প্রথম বিদেশ সফর।

সফরের প্রস্তুতি নিতে গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সভাপতিত্বে দুটি আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোয় প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করা হয়।

জানা গেছে, মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার/রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ অতিথিরা আসছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাত্ হবে। তিনি সেখানে অন্যান্য ইস্যুর মধ্যে চলমান রোহিঙ্গা সংকট ও এর নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ