1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

হুয়াওয়ে ও ওয়ানঝুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জোচ্চুরির মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯
  • ৪৭ Time View

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে ও তার প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুর বিরুদ্ধে এক গুচ্ছ ফৌজদারি অপরাধের অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্র। এসব অভিযোগের মধ্যে প্রতারণাও রয়েছে।

আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের বিচার দপ্তর হুয়াওয়ে ও মেং ওয়ানঝুর বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগ এনে মামলা করেছে।

Eprothom Aloঅভিযোগগুলোর মধ্যে ব্যাংক ও টেলিযোগাযোগ প্রতারণা, বিচারে বাধা, প্রযুক্তি চুরি ইত্যাদি।

যুক্তরাষ্ট্রের অনুরোধে গত বছরের ১ ডিসেম্বর ওয়ানঝুকে গ্রেপ্তার করে কানাডা। হংকং থেকে মেক্সিকো যাওয়ার পথে ভ্যাঙ্কুভার বিমানবন্দরে ওয়ানঝুর যাত্রাবিরতি ছিল। সেখানে গ্রেপ্তার হন তিনি।

ওয়ানঝুর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা করার অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে ওয়ানঝু এই অভিযোগ অস্বীকার করে আসছেন। এ ব্যাপারে হুয়াওয়ের অবস্থানও একই।

গ্রেপ্তারের পর গত মাসেই জামিনে মুক্তি পান ওয়ানঝু। কানাডায় কড়া নজরদারির মধ্যে আছেন তিনি। আগামী ৬ ফেব্রুয়ারি ওয়ানঝুকে ফের ভ্যাঙ্কুভারের আদালতে তোলা হবে।

ওয়ানঝুকে গ্রেপ্তারের জেরে চীনের সঙ্গে কানাডা ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলছে। তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে এই সম্পর্ক আরও তিক্ত হতে পারে।

ওয়ানঝুকে প্রত্যর্পণে কানাডার কাছে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক অনুরোধ জানাবে বলে খবর বেরিয়েছে। তবে এই অনুরোধ কবে জানানো হবে, তা স্পষ্ট নয়।

ওয়ানঝুকে প্রত্যর্পণে কানাডার কাছে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুরোধ জানানোর শেষ সময় ৩০ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ