1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

আফগানিস্তানে আবারো বোমা বিষ্ফোরণে নিহত ১৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১
  • ৩৩৯ Time View

আফগানিস্তানের সহিংসতা পীড়িত দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে এক ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১৯ জন বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এ নিয়ে গত দুইদিনের সহিংসতায় আফগানিস্তানে কমপক্ষে ৭৮ জন লোক নিহত হলো।

হেলমান্দের প্রাদেশিক নিরাপত্তা বাহিনীর প্রধান মোহাম্মদ ইসমাইল বলেন, বুধবার যাত্রীবাহী একটি ছোট ভ্যান রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলার শিকার হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু ।

তিনি আরো বলেন, এই ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে সাতজন নারী এবং ৫জন শিশু । নিহত নারীদের ৭ জনই একই পরিবারের সদস্য।
দুর্ঘটনায় আহত ৫জন কে ন্যাটো পরিচালিত একটি সেনা ঘাটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

প্রাদেশিক রাজধানী লস্কর-গাহ থেকে বোমা হামলার শিকার মিনি-ভ্যানটিতে করে যাত্রীরা প্রদেশটির সাংগিন জেলায় যাচ্ছিল। হেলমান্দ প্রদেশ আফগানিস্তানের সবচেয়ে সংঘাত কবলিত এলাকা বলে পরিচিত।

আফগানিস্তানের অন্যতম অস্থিতিশীল হেলমান্দ প্রদেশের কিছু কিছু এলাকার নিরাপত্তার দায়িত্ব পর্যায়ক্রমে ন্যাটো বাহিনীর হাত থেকে আফগান নিরাপত্তা বাহিনীর হাতে স্থানান্তরের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

গত মঙ্গলবার আশুরার দিনে কাবুল এবং মাজার-ই-শরীফে দুটি পৃথক ঘটনায় ৫৯ জন বেসামরিক আফগান নাগরিক নিহত হওয়ার একদিন পরই এই মর্মান্তিক ঘটনা ঘটল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ