1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

কুম্ভ মেলায় পূণ্য স্নান করে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেবেন প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯
  • ৫৬ Time View

কুম্ভ মেলায় গিয়ে পূণ্য স্নান করে আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করছেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের এই নতুন সাধারণ সম্পাদক পূর্ব উত্তরপ্রদেশে সংগঠনের কাজ দেখভাল করবেন।

বার্তা সংস্থা আইএএনএস বলছে, কুম্ভ মেলার পর্ব মিটিয়ে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দলের দায়িত্ব নেবেন প্রিয়াঙ্কা। একই সঙ্গে শোনা যাচ্ছে লখনৌতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে সাংবাদিক সম্মেলনও করবেন সদ্য সক্রিয় রাজনীতিতে আসা প্রিয়াঙ্কা।

৪ ফেব্রুয়ারি মৌনি অমাবশ্যা। সেদিন-ই কুম্ভ মেলার দ্বিতীয় শাহি স্নান। শোনা যাচ্ছে, প্রয়াগরাজে গিয়ে স্নান করবেন প্রিয়াঙ্কা। আর সেদিন কোনো ভাবে কর্মসূচি বাতিল হলে ১০ তারিখ পর্যন্ত অপেক্ষা করা হবে। ১০ তারিখ বসন্ত পঞ্চমী। সেদিন তৃতীয় শাহি স্নান।

এই খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে প্রিয়াঙ্কার মা সোনিয়া গান্ধীর কুম্ভ সফরের কথা বলা হচ্ছে। ২০০১ সালে কুম্ভ মেলায় গিয়েছিলেন সোনিয়া।

এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলা বোন প্রিয়াঙ্কা গান্ধীকে একযোগে কড়া আক্রমণ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।

তিনি কটাক্ষ করে বলেন, শূন্য যোগ শূন্য, শূন্যই হয়। বার্তা সংস্থাকে তিনি বলেন, প্রিয়াঙ্কা এর আগেও রাজনীতিতে ছিলেন। ২০১৪ সালে উত্তরপ্রদেশে তিনি-ই কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন। সেবারও কংগ্রেস হেরেছিল, এবারও হারবে। প্রিয়াঙ্কার রাজনীতিতে প্রবেশের কোনো প্রভাব বিজেপির ওপর পড়বে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ