1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে

সিবিআইয়ের মাথা নেই, বিজেপির কথা মতো চলে : মমতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯
  • ৫১ Time View

ভারতের তদন্ত সংস্থা সিবিআইকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ ‘শরিক’ হলো সিবিআই।

তিনি আরো বলেন, দেশজুড়ে বিজেপি সিবিআইকে ব্যবহার করে বিরোধী দলগুলোকে অপদস্থ করার খেলায় নেমেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির পূর্ণ সময়ের অধিকর্তার খালি পদটির উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, সিবিআই হলো ‘মুণ্ডহীন’ এবং তারাও বিজেপির মতো ‘মেরুদণ্ডহীন’ হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র তো চলছেই। আপনারা তো সবই দেখতে পারছেন! বিজেপি এবং তাদের ‘শরিক’, যাদের মধ্যে সরকারি সংস্থাও রয়েছে, তারা মিলে কীভাবে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত সব জায়গায় বিরোধীদের হেনস্তা করার খেলায় মেতেছে।

তিনি সংশয় প্রকাশ করে বলেন, গেরুয়া শিবির এই কাজগুলো করছে ‘ভয়’ থেকে। কারণ, তারা জানে যে, তাদের হাতে আর বেশি সময় নেই। তাই শেষমুহূর্তে যেভাবেই হোক অপদস্থ করে যাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ