1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

মিরপুরে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯
  • ৪৯ Time View

রাজধানীর মিরপুরে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সিদ্দিক মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক ছাত্রী আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে মিরপুর-১ নম্বরে শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। সে সময় শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেলুন ফুলানো হচ্ছিল।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজ-সজ্জার কাজে বেলুন ফোলাতে যান সিদ্দিক মিয়া। এসময় বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্কুলের এক ছাত্রী আহত হয়েছে। আহত ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ