1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

‘বর্তমান শিক্ষায় চতুর্থ শিল্প বিপ্লবের প্রত্যাশা পূরণ সম্ভব নয়’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯
  • ৭২ Time View

২০৪১ সালের মধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের সুফল বাংলাদেশের ঘরে তোলার যে প্রত্যাশা করা হচ্ছে, তা বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেজন্য শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিদায়ী অনুষ্ঠানে এ কথা বলেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়।

মুস্তফা কামাল বলেন, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা টেকনোলজি বেইজড নয়। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, বর্তমান ও আগামীর চাহিদা পূরণ অসম্ভব। এ জন্য শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন।

অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সামগ্রিক স্থিতিশীল উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে শিক্ষাখাত ও রাজস্বখাতসহ বেশ কিছু খাতে সংস্কার করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ