1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

বিপিএলে নতুন ইতিহাস গড়লেন ‘সুপারম্যান’ সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯
  • ৬২ Time View

ক্রিকেটাঙ্গনের সত্যিকারের সুপারম্যান তিনি। বছরের পর বছর ধরে ব্যাট-বল-ফিল্ডিংয়ের পাশাপাশি নেতৃত্বেও চমক দেখিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। তার মুকুটে এবার যুক্ত হলো নতুন পালক। দেশি-বিদেশি মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ আসর মিলিয়ে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

আজ মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে শামসুর রহমানকে হজরতুল্লাহ জাজাইয়ের ক্যাচে পরিণত করে বিপিএলে শততম শিকার ধরেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব। এই ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। এই ম্যাচ পর্যন্ত চলতি বিপিএলে তার উইকেটসংখ্যা ১৭। যা সবার চেয়ে বেশি। তার দল ঢাকা ডায়নামাইটসও চলতি টুর্নামেন্টে যেন উড়ছে।

বিপিএলে ১০০ উইকেট তুলে নিতে সাকিব খেলেছেন ৬৯ ম্যাচের ৬৯ ইনিংস। তার গড় ১৬.৮৫ এবং ইকনোমি ৬.৬৪! দুই নম্বরে থাকা শফিউল ইসলাম ৫৫ ইনিংসে ৬৭ উইকেট নিয়ে অনেকটা পিছিয়ে আছেন। তিন নম্বরে আছেন রংপুর রাইডার্স ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। তিনি ৬৮ ম্যাচের ৬৫ ইনিংসে নিয়েছেন ৬৪ উইকেট। চার নম্বরে আছেন ক্যারিবীয় তারকা কেভিন কুপার (৬৩) এবং পাঁচে আছেন রুবেল হোসেন (৫৭)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ