1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

আফগানিস্তানে জঙ্গি হামলায় শতাধিক সেনা সদস্য নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ৫০ Time View

আফগানিস্তানের মাইদান ওয়ার্দাক প্রদেশের একটি মিলিটারি কম্পাউন্ডে তালেবান বিদ্রোহীদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স।

এই কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ১২৬ জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সেনা প্রশিক্ষণ সেন্টারের ভেতর হামলায় ১২৬ জন নিহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি।’

এক প্রাদেশিক কর্মকর্তাও নিহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছেন।

যদিও সরকারের পক্ষ থেকে প্রথমে এ হামলায় ১২ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।

তখন সরকারি কর্মকর্তারা বলেছিলেন, জঙ্গিরা একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর দুই বন্দুকধারী ঘাঁটিতে প্রবেশ করে হামলা চালায়। হামলায় ২৮ নিরাপত্তা কর্মকর্তা আহত হওয়ার কথাও তারা জানিয়েছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে শতাধিক নিহত হওয়ার খবরের সত্যতা যাচাই করতে সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

দেশটির বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী তালেবান হামলার দায় স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ