1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

মানবিজের নিয়ন্ত্রণ নিতে চায় তুরস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ৫৮ Time View

সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করে মার্কিন সমর্থিত কুর্দিশ যোদ্ধারা দখল করে সিরিয়ার মানবিজ। তবে এবার সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর মানবিজের নিয়ন্ত্রণ নিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

রবিবার এক ফোনালাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

গত সপ্তাহে মানবিজে ইসলামিক স্টেট যোদ্ধাদের হামলায় দুই সেনাসহ চার মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

মানবিজের নিরাপত্তার দায়িত্ব নিতে তুরস্ক প্রস্তুত জানিয়ে ট্রাম্পকে এরদোগান বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে গত মাসে ট্রাম্পের সিদ্ধান্ত প্রভাবিত করতে উসকানিমূলকভাবে মানবিজে সেনাদের ওপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। শহরটি এখনও মার্কিন সমর্থিত কুর্দিশ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।

২০১৬ সালে আইএসের হাত থেকে মানবিজের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ