1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সোশ্যাল সাইটে ‘উত্তাপ’ ছড়াতে গিয়ে ট্রোলড কারিশমা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯
  • ৭০ Time View

একতা কাপুরের টিভি সিরিয়াল ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ যদি দেখে থাকেন তবে কারিশমা তান্নাকে না চেনার কোনো কারণ নেই। এই ছবি দিয়েই তার ক্যারিয়ার শুরু। টেলিভিশনে তুমিল জনপ্রিয় সেই ধারাবাহিকে নজর কেড়েছিলেন তিনি। কয়েক মাস আগে ‘সঞ্জু’ ছবিতেও তার অভিনয় নজর কেড়েছিল। সেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এ বার ট্রোলিংয়ের শিকার হলেন।

সম্প্রতি বাথটবে শুয়ে থাকা একটি ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন কারিশমা। তিনি লিখেছেন, ‘কী ক্যাপশন হবে বুঝতে পারছি না। সাহায্য করবেন?’

সেই ছবিতে কালো পোশাকে বেশ আবেদনময়ী দেখাচ্ছে কারিশমাকে। কিন্তু ওই পোশাকের কারণেই ট্রোলড হতে হয়েছে তাকে। অভিনেত্রীর পোশাক নিয়েই মূলত কটাক্ষ করেছেন সোশ্যাল ইউজাররা। কেউ ক্যাপশন সাজেশন দিয়েছেন, ‘যখন আপনার স্নান করতে ইচ্ছেই করে না।’ কেউ লিখেছেন, ‘এত ঠাণ্ডা পড়েছে, স্নান করব না।’ আবার কেউ সাজেশনের বদলে লিখেছেন, ‘সকলে তো জামাকাপড় খুলেই স্নান করে। আপনি বোধহয় জামা খুলতে ভুলে গিয়েছেন।’

পোশাকের কারণে সোশ্যাল ওয়ালে ট্রোলিং নতুন নয়। দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, ফতিমা সানা শেখ- তালিকাটা লম্বা। অভিনেত্রীরা বারবার প্রশ্ন তুলেছেন, পোশাক নির্বাচনের স্বাধীনতা তো প্রত্যেকেরই রয়েছে। সেই পোশাকে ছবি দেওয়ার স্বাধীনতাও আছে সবার। কিন্তু ট্রোলিংয়ের নামে সোশ্যাল ইউজারদের মর‌্যাল পুলিশ হওয়ার দায়িত্ব কে দিল, উঠছে এ প্রশ্ন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কারিশমা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ