1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

কোহলিকে পেছনে ফেললেন ধোনি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯
  • ৭৯ Time View

কে বলে মহেন্দ্র সিং ধোনি ফুরিয়ে গেছেন? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ধোনির ব্যাটিং দেখে যারা সমালোচনা করেছিলেন, তাদের মুখে ছাই দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে দলকে জিতেয়েছেন তিনি। বিশুদ্ধ ওয়ানডে ব্যাটিংয়ে হাঁকিয়েছেন অপরাজিত সেঞ্চুরি। ৬ উইকেটের এই জয়ে সিরিজে এসেছে সমতা। সেইসঙ্গে একটি রেকর্ডও হয়ে গেছে ধোনির।

মঙ্গলবার অ্যাডিলেডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ে প্রধান ভূমিকা রাখেন অধিনায়ক বিরাট কোহলি এবং সাবেক দলপতি ধোনি। কোহলি ১০৪ ও ধোনি অপরাজিত ৫৫ রান করেন। এই ইনিংস খেলার পথেই ওয়ানডেতে দলের হয়ে রান চেজের ম্যাচে কোনো ব্যাটসম্যানের সেরা ব্যাটিং গড় বিবেচনায় কোহলিকে পেছনে ফেলেন ধোনি।

মঙ্গলবারের ম্যাচ শেষে ধোনির গড় ৯৯.৮৫। কোহলির ব্যাটিং গড় ৯৯.০৪। তাই এক্ষেত্রে সবার উপরে আছেন ধোনি। তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় মাইকেল বেভান। তার ব্যাটিং গড় ৮৬.২৫। চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার গড় ৮২.৭৭।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ