1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মহেশের সাথে প্রথমবার ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯
  • ৮১ Time View

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। চলচ্চিত্রে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তার সমসাময়িক অন্য নায়িকারা যেখানে প্রেম-বিয়ে নিয়ে সময় কাটাচ্ছেন, তখন ক্যাটরিনা চুটিয়ে কাজ করছেন। সম্প্রতি ‘ভারত’ ছবির শুটিং শেষ করেছেন। তার বিপরীতে আছেন সাবেক প্রেমিক সালমান খান। পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর।

এবার দক্ষিণী সিনেমায় অভিনয় করবেন ক্যাটরিনা। দক্ষিণী ছবির সুপারস্টার মহেশ বাবুর নায়িকা হিসেবে আসছেন তিনি। জি নিউজের খবর, দক্ষিণী ‘মহর্ষি’ ছবিতে তারা জুটি বাঁধবেন। এর আগেও তেলেগু ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। তবে এবারই মহেশ বাবুর বিপরীতে প্রথম অভিনয় করবেন জনপ্রিয় এই অভিনেত্রী।

নতুন ছবি ‘মহর্ষি’ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি মহেশ-ক্যাটরিনা। ‘মালিশ্বরি’ ছবির মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক তার।

এদিকে ঐশ্বরিয়ার পর ক্যাটরিনার সঙ্গে সালমানের প্রেম নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। কিন্তু সালমানকে ফেলে রণবীর কাপুরের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ক্যাটরিনা। তবে শেষ পর্যন্ত ওই প্রেমও টেকেনি।

পরবর্তীতে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ফের জুটি বাঁধার পর ব্যাপক আলোচনায় আসে সালমান- ক্যাটরিনার পুরনো সম্পর্ক। তাদের একসঙ্গে সময় কাটানো দেখে ধরেই নেয়া হচ্ছিলো হয়তো সাবেক প্রেমিক-প্রেমিকা আবারও এক হচ্ছেন। তবে শেষ পর্যন্ত এই সম্পর্ক কতদূর আগায় তা জানা যায়নি। আর ক্যাটরিনা তো বলেই দিয়েছেন এখন প্রেম, বিয়ে নয় কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ