1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

জীবনবৃত্তান্তে ভুয়া তথ্য: ইয়াহু সিইওর পদত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মে, ২০১২
  • ১২২ Time View

জীবনবৃত্তান্তে ভুয়া তথ্য দেওয়া নিয়ে দীর্ঘ বিতর্কের পর অবশেষে পদত্যাগ করলেন ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট থম্পসন।

জীবন বৃত্তান্তে কম্পিউটার বিজ্ঞানের ভুয়া ডিগ্রি সংযুক্ত করেছিলেন থম্পসন। এ ব্যাপারে কোম্পানির সবচে বড় অংশীদার ড্যানিয়েল লোব অভিযোগ করার ১০ দিনের মাথায় থম্পসন পদত্যাগ করলেন।

থম্পসনের পদত্যাগের কারণ সম্পর্কে ইয়াহুর পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে কোম্পানির গ্লোবাল মিডিয়া হেড রস লেভিনসনের অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এছাড়া থম্পসনের বিরুদ্ধে অভিযোগকারী ড্যানিয়েলকে ইয়াহুর পরিচালক পদে বসানোর ব্যাপারে কর্তৃপক্ষ আলোচনা করছে বলে জানা গেছে।

ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে থম্পসন ২০০৮ সাল পর্যন্ত অনলাইনে অর্থ পরিশোধের সেবা দানকারী প্রতিষ্ঠান পেপলের প্রেসিডেন্ট।

ইয়াহু ২০১১ সালের সেপ্টেম্বরে ক্যারোল বারৎজকে বরখাস্ত করার পর অন্তর্বর্তী দায়িত্বপালনকারী টিম মোরসের স্থলাভিষিক্ত হন থম্পসন।

ইয়াহুর সিইও হিসেবে দায়িত্ব পালনকালে থম্পসন বাড়তি ব্যয় কমিয়ে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নতির জন্য চেষ্টা করছিলেন। এরই অংশ হিসেবে বছরে ৩৭ কোটি ৫০ লাখ ডলার খরচ কমাতে কোম্পানির ১৪ শতাংশ জনবল ছাটাই করার পরামর্শ দিয়েছিলেন ড্যানিয়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ