1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

মাঠেই কোহলিকে জড়িয়ে ধরে কাঁদলেন আনুশকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯
  • ৭২ Time View

মাঠেই স্বামী-ভারত অধিনায়ক কোহালিকে জড়িয়ে ধরলেন আনুশকা শর্মা। দু’জনেই হেসেও ফেললেন। জানালেন শুভেচ্ছা। এমনই সব মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা।

জয়ের সাফল্য। প্রিয়জন সেই জয়ের কাণ্ডারী বললে ভুল হবে না। কোহলি বরাবরই বলেন, আনুশকা তার জীবনের অন্যতম অনুপ্রেরণা। আর কোহরির অধিনায়কত্বে ভারতের এই ঐতিহাসিক সিরিজ জয়ের সাক্ষী রইলেন স্ত্রী আনুশকাও। আবেগপ্রবণ হয়ে এভাবেই শুভেচ্ছা জানালেন কোহলিকে।

আনুশকা নিজেও তাই ব্যস্ত শিডিউল সামলে ক্রিকেটে ম্যাচে উপস্থিত থেকে কোহলিকে অনুপ্রেরণা দেন। প্রচারমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কোহলি সম্পর্কে বহু বার বলেন, “এই বিশ্বের সেরা মানুষটির সঙ্গেই বিয়ে হয়েছে আমার।”

এদিন আনুশকা কোহলিকে এভাবে শুভেচ্ছা জানানোর পরই ‘অ্যাডরেবল কাপল’-এর ছবিগুলো ভাইরাল হয়ে যায়। বিরাট আনুশকার কাঁধে হাত রেখেই এ দিন ছিলেন মাঠে। আনুশকার মুখে গর্বের হাসি। প্রিয়জনের নেতৃত্বে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী তিনি। বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা ক্রিকেট অনুরাগী আনুশকাকে দেখে ‘প্রাউড ওয়াইফ’ বললে খুব একটা ভুল হবে না।

আনুশকাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আগেও বলেছেন , “অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, জনপ্রিয় দম্পতি হওয়ায় কীভাবে নিজেদের তারকাসূলভ ইমেজ বাদ দিয়ে দু’জনে রয়েছি। তাদের জানিয়ে দিই, বিষয়টিকে এভাবে দেখি না আমরা কেউ। এটা তখনই হবে, যখন আমাদের সম্পর্ক খারাপ হবে।”

কপিল দেব, রাহুল দ্রাবিড় বা মাহিন্দ্র সিংহ ধোনি যা পারেননি। খুব কাছে গিয়েও ফিরে এসেছিলেন সৌরভ গাঙ্গুলিও। বিরাট কোহালির হাত ধরে এবার সেই অধরা ইতিহাসকে ছুঁয়ে ফেলল ভারতীয় ক্রিকেট দল। ইতিহাসে প্রথম বার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরছে ভারত। স্বামীর অধিনায়কত্বে সেই ইতিহাস ছোঁয়ার সাক্ষী রইলেন আনুশকাও।

সিডনিতে বৃষ্টিতে ম্যাচ ড্র হওয়ার সঙ্গে সঙ্গে ২-১ ফলাফলে সিরিজ জিতে নিল ভারত। শুধু তাই নয়, এশিয়ার প্রথম দল হিসেবেও অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ জিতল ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ