1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

জাতীয় পার্টি শক্তিশালী বিরোধী দল হতে চায়: জিএম কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯
  • ৭৭ Time View

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশ ও জনগণের কথা বলতেই সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাপা। সংসদ পরিচালনায় যেন কোনও ঘাটতি না থাকে সে কথা বিবেচনা করেই আলাপ-আলোচনার মাধ্যমে প্রধান বিরোধী দলের ভূমিকা রাখব আমরা।

শনিবার এক অনির্ধারিত ব্রিফিংয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি একথা বলেন।

তিনি বলেন, সংসদীয় দল ও প্রধান বিরোধী দলনেতার দায়িত্ব পালন করবেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী বিরোধীদলীয় উপ-নেতার দায়িত্ব পালন করবো আমি।

জিএম কাদের বলেন, মন্ত্রিপরিষদে জাতীয় পার্টির কোনও সদস্য থাকবে না। দেশের স্বার্থে যে কোনও সংস্কার ও সংশোধনে জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে। স্পিকারের সঙ্গে সময় নির্ধারণ করে হুসেইন মুহম্মদ এরশাদ দ্রুতই সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, সোলায়মান সামি, রেজাউল করিম, আবু নাসের বাদল, জেসমিন নূর প্রিয়াংকা, আবদুস সাত্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ