1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নতুন সিনেমায় বিদ্যা সিনহা মিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৭৪ Time View

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ইতিমধ্যে অভিনয় দক্ষতা দিয়ে নিজের অবস্থান অনেকটা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। তাইতো তার চলচ্চিত্র মুক্তির জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে দর্শকরা।

তাই চলতি বছরের শেষ সময়ে এসে দর্শকদের জন্য সুখবর দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা। বছরের শেষ প্রান্তে এসেও এ অভিনেত্রী নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন। ব্যাংকক থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

মিম জানান, গত মঙ্গলবার ব্যাংককে গিয়ে পৌঁছে বুধবার থেকে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমার নাম ‘থাই কারি’। এটি নির্মাণ করছেন কলকাতার অঙ্কিত আদিত্য। মিমের ভাষ্যমতে এটি একটি কলকাতার সিনেমা।

কিন্তু গল্পে বাংলাদেশকে আনা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড ও আদিত্য প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

মিম বলেন, ব্যাংককে ‘থাই কারি’ সিনেমার শুটিং মাসজুড়েই হবে। এই সিনেমায় আমি মায়া নামের একটি চরিত্রে অভিনয় করছি। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। সিনেমার গল্পে বাংলাদেশের প্রেক্ষাপটকেও তুলে ধরা হচ্ছে। এটি কলকাতার সিনেমা হলেও মুক্তি পাবে দুই বাংলায়।

মিম জানান, আগামী বছরের ১লা জানুয়ারি তিনি শুটিং শেষে দেশে ফিরবেন। ‘থাই কারি’ সিনেমায় মিমের বিপরীতে আছেন কলকাতার নায়ক সোহম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ