1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ইরফানের সাথে তানজিন তিশার স্বল্পদৈর্ঘ্য ‘ছেলেরা যেমন হয়’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৭৫ Time View

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছেলেরা যেমন হয়’। স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় স্বল্পদৈর্ঘ্যটি প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল সলিউশনের ইউটিউব চ্যানেল রসগোল্লা থেকে প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, পারিবারিক জীবনে বাবা-মায়ের বৈরী সম্পর্কের কারণে সন্তানের জীবনে নানামুখী প্রভাব দেখা দেয়। এটি এমনি একটি গল্প। তবে এখানে আমি দেখেছি, বাবা-মায়ের সম্পর্কের অবনতির ফলে একটি মেয়ের পথভ্রষ্ট হওয়ার গল্প। যে তার ভুল সিদ্ধান্তে এগোতে থাকে।

তিনি আরও বলেন, পরিবার এবং মানুষের প্রতি একটি মেয়ের চরম অনাস্থার বিষয়টি এই গল্পে দেখতে পাবেন দর্শকরা। একটা সময় অবশ্য মেয়েটির ভুল ভাঙে। বাকিটা দেখার পরেই দর্শকরা বুঝতে পারবেন।

উত্তরা ও দিয়া বাড়ির বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং হয়েছে। এতে থাকছে টুম্পার কণ্ঠের একটি গান। গানটি অচিরেই আলাদাভাবে ছাড়া হবে রসগোল্লা চ্যানেল থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ