1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কেন হামের টিকা আমদানি হয়নি, জানা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুধু খেলা নয়, শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: শিশু-কিশোরদের প্রধানমন্ত্রী গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্র ও ইইউতে রপ্তানি পোশাকের দাম কমেছে দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চেয়ারম্যান নিয়োগ, হাইকোর্টের রুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি পেলেন ১২ শিক্ষার্থী ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন, ১৯ নভেম্বর চালু

ফাইনালের পথে ২৩৭ রানে থামল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৭১ Time View

কলম্বোতে ইমার্জিং কাপের সেমিফাইনালে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের মধ্যে পড়েছিল দল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩৭। এ জন্য বাংলাদেশ মিজানুর রহমান আর ইয়াসির আলীর প্রতি কৃতজ্ঞ থাকছে। কারণ মিজানুরের ৭২ আর ইয়াসিরের ৬৬ রানের ওপরই দাঁড়িয়ে বাংলাদেশের সংগ্রহ। মিজানুর প্রথমে মোসাদ্দেক ও পরে ইয়াসিরকে সঙ্গে নিয়ে যথাক্রমে ৬৬ আর ৫২ রানের দুটি জুটি গড়ে দলকে দিয়েছেন লড়াইয়ের পুঁজি।

দ্বিতীয় ওভারেই জাকির হাসানকে ফেরান করুনারত্নে। গুনারত্নের হাতে ক্যাচ দিয়ে আউট হন এই ওপেনার। সপ্তম ওভারে আবারও আঘাত হানেন গুনারত্নে। এবার তার শিকারে পরিণত হন নাজমুল হোসেন শান্ত। একাদশ ওভারে জয়সুরিয়ার বলে বোল্ড হন অধিনায়ক নূরুল হাসান। ৪১ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশের হাল ধরেন মোসাদ্দেক ও মিজানুর। ৯৫ বলে ৭২ রান করে আউট হন মিজানুর রহমান। কিন্তু একাই লড়াই চালিয়ে যান ইয়াসির আলি। আফিফ হোসেন আর নাঈম হাসানকে নিয়ে খেলে দলকে মোটামুটি ভালো স্কোর এনে দেন।

চামিকা করুনারত্নে ৮ ওভার ১ বল বল করে ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট। চোটের কারনে মাঠ ছাড়ার আগে অসিস্থ ফার্নান্দো নিয়েছেন ৫০ রানে ২ উইকেট। এছাড়াও শিহান জয়সুরিয়া ও কামিন্দু মেন্ডিস নিয়েছেন ১ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ