1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

আইপিএল নিলামে মুশফিকুর ও মাহমুদউল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭ Time View

২০১৯ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রাথমিকভাবে ১০০৩ জন ক্রিকেটারের নাম নিলামে রাখা হয়েছিল। তবে আটটি ফ্র্যাঞ্চাইজির রিভিউ শেষে এই সংখ্যাটি ৩৪৬-এ দাঁড়িয়েছে। যেখানে বাংলাদেশের আছেন শুধু দুই ক্রিকেটারের নাম।তারা হলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

আগের তালিকায় বাংলাদেশ থেকে ১০ ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছিল। সাকিব আল হাসানকে আগেই তার বর্তমান দল সানরাইজার্স হায়দ্রাবাদ রেখে দিয়েছিল। তবে মুম্বাই ইন্ডিয়ান্স কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে।২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে এবারের নিলামে বিসিবি মোস্তাকে দেয়নি।

মুশফিক ও মাহমুদউল্লাহকে নিলামে ৫০ লাখ বেজ প্রাইজে রাখা হয়েছে। যেখানে মুশফিক উইকেটরক্ষক ক্যাটাগরি ও মাহমুদউল্লাহ অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন। আগামী ১৮ ডিসেম্বর জয়পুরে এই নিলাম অনুষ্ঠিত হবে।

এই তালিকায় ভারত থেকে রয়েছেন ২২৬ জন। যেখানে কোনো ক্রিকেটারই সর্বোচ্চ মূল ২ কোটি রুপি পাননি। তবে সর্বোচ্চ দেড় কোটি রুপির বেজ প্রাইজ ধরা হয়েছে পেসার জয়দেব উনাদকাটের জন্য।

২ কোটির রুপির ৯ বিদেশিরা হলেন: ব্র্যান্ডন ম্যাককালাম, ক্রিস ওকস, লাসিথ মালিঙ্গা, শন মার্শ, স্যাম কুরান, কলিন ইনগ্রাম, কোরে অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ডা’আর্সি শর্ট।

আর এক কোটির তালিকায় আছেন: যুবরাজ সিং, ঋদ্ধিমান শাহা, মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল, ডেল স্টেইন, মরনে মরকেল, জনি বেয়ারস্টো। দেড় কোটিতে আছেন অ্যালেক্স হেলস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ