1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

চাঁদপুর-৪ সহ ৫ আসনে প্রার্থী পরিবর্তন করল আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৩৯ Time View

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ পাঁচটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে পাঁচ আসনে নতুন প্রার্থীদের চিঠি দিয়েছে দলটি। আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, চাঁদপুর-২ আসনে দলীয় মনোয়নের চিঠি দেয়া হয়েছিল ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে। সেখানে নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন নুরুল আমিন রুহুল।

চাঁদপুর-৪ আসনে প্রথম চিঠি দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য ড. শামসুল হক ভূঁইয়াকে। একই আসনে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে।

বরিশাল-২ আসনে নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা মো. শাহে আলম। এই আসনে আগে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে।

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চিঠি পেয়েছিলেন চিত্রনায়ক ফারুক। ওই আসনে মঙ্গলবার নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান।

পরিবর্তন করা হয়েছে নড়াইল-১ আসনেও। সেখানে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিকে। পরিবর্তন করে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়াকে নতুন করে মনোনয়ন দেয়া হয়েছে।

রবিবার (২৫ নভেম্বর) দলের মনোনীত প্রার্থীদের মধ্যে মনোনয়নের চিঠি বিতরণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এখনও দল ও জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিক কোনো তালিকা প্রকাশ করেনি দলটি।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, কৌশলগত কারণে প্রার্থির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে সময় নিচ্ছেন তারা।

যদিও রাত পেরোলেই বুধবার (২৮ নভেম্বর) এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ